পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী এই অনুদানের চেক প্রদান করেন।
জেলা পরিষদের এই অনুদানের ফলে পাইকগাছা প্রেসক্লাবের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান এবং সামগ্রিক পরিবেশ উন্নয়নে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো। বরাদ্দকৃত এই অর্থ দিয়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হলে কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজের পরিবেশ আরও সুন্দর, গতিশীল ও আধুনিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
অদ্য মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) প্রেসক্লাবের পক্ষ থেকে অনুদানের এই চেক গ্রহণ করেন সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ এবং কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.