Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
Sports

ভারতে বাংলাদেশের স্প্রিন্টার সুমাইয়ার ব্রোঞ্জ

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর প্রথম দিনেই পদক জিতেছে বাংলাদেশ। নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ (তাম্র) পদক অর্জন করেছেন […]

Read on Khulna Gazette Link copied
ভারতে বাংলাদেশের স্প্রিন্টার সুমাইয়ার ব্রোঞ্জ
Photo: Khulna Gazette

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর প্রথম দিনেই পদক জিতেছে বাংলাদেশ। নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ (তাম্র) পদক অর্জন করেছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েছেন।

​প্রতিযোগিতায় ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি। এছাড়া ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা। আজ শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৭ নভেম্বর শেষ হবে।

বাংলাদেশের অ্যাথলেটরা ভারতে ২ দিন আগে পৌঁছালে বিশ্রাম ও প্রস্তুতি নিতে পারতেন। সেই সময় না পাওয়ায় অ্যাথলেটদের মধ্যে ক্লান্তি রয়েছে। এই টুর্নামেন্টে অ্যাথলেটের পাশাপাশি বড় সংখ্যক কর্মকর্তা যাওয়ায় শিরোনামে এসেছিল।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original