Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Sports

নতুন কুঁড়িতে জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি উপহার

কয়রা : ‘নতুন কুঁড়ি ২০২৬’-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কয়রার মুখ উজ্জ্বল করা খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও নতুন জার্সি উপহার দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে খেলাধুলায় আরও সাফল্য অর্জনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্ব...

Read on Dainik Khulna 24 Link copied
নতুন কুঁড়িতে জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি উপহার
Photo: Dainik Khulna 24

কয়রা :

‘নতুন কুঁড়ি ২০২৬’-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কয়রার মুখ উজ্জ্বল করা খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও নতুন জার্সি উপহার দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে খেলাধুলায় আরও সাফল্য অর্জনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে এ সংবর্ধনা ও জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ৫ নম্বর কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. নুরুল আমিন বাবুলের পক্ষ থেকে জেলা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও নতুন জার্সি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কয়রার কৃতী সন্তান মো. আরাফাত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কয়রার কৃতী ফুটবলার, পরিচালক ও নতুন কুঁড়ি দলের কোচ এসএম শফিকুল ইসলাম এবং কৃতী ফুটবলার দিদার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মেধা ও মননের বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে।

বক্তারা আরও বলেন, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কয়রার খেলোয়াড়রা উপজেলার সম্মান ও সুনাম বৃদ্ধি করেছে। তাদের এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ সময় খেলোয়াড়দের উৎসাহিত করতে ভবিষ্যতেও ক্রীড়া সামগ্রী বিতরণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবর্ধনা ও নতুন জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। তারা বলেন, এ সম্মাননা তাদের আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original