Friday, November 27, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 17 minutes ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 17 minutes ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 21 minutes ago মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত 22 minutes ago সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা 24 minutes ago ইয়েমেনে সৌদি বিমান হামলায় প্রাণ গেল ১১ জনের, নিহতদের অধিকাংশ শিশু 27 minutes ago বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো 31 minutes ago মেহেরপুরে কৃষি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্ব স্থাপনে প্রশিক্ষণ 36 minutes ago
Politics

খুলনা-দর্শনা রেলপথসহ দক্ষিণাঞ্চলের প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা

খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণসহ দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির […]

Read on Khulna Gazette Link copied
খুলনা-দর্শনা রেলপথসহ দক্ষিণাঞ্চলের প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা
Photo: Khulna Gazette

খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণসহ দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এসব চলমান প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশ নেন।

বৈঠকের শুরুতে বিগত বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণ এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা কমিটিকে জানানো হয়।

বৈঠকে জানানো হয়, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা (জুন ২০২৬) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ‘প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা-২০২৬’ শীর্ষক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের পর জারি করা হবে।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, বিদ্যমান সুবিধাসমূহ এবং টানেলের যান চলাচল, টোল ও আয় বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original