Friday, November 27, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

পাইকগাছায় নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা: উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছার সোলাদানায় এলাকাবাসীর যাতায়াতে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণ করেছেন ইউনিয়নের খালিয়ারচক এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল। শিবপদ সম্পুর্ণ নিজ অর্থায়নে খালিয়া- নুনিয়াপাড়া খালের উপর ২০০ ফুট দৈর্ঘ্যের একটি...

Read on Dainik Khulna 24 Link copied
পাইকগাছায় নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
Photo: Dainik Khulna 24

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা:

উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছার সোলাদানায় এলাকাবাসীর যাতায়াতে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণ করেছেন ইউনিয়নের খালিয়ারচক এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল। শিবপদ সম্পুর্ণ নিজ অর্থায়নে খালিয়া- নুনিয়াপাড়া খালের উপর ২০০ ফুট দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রীজ এবং বিভিন্ন স্থানে ৬ টি ইটের পাকা রাস্তা নির্মাণ করেছেন। তার এই মহতি উদ্যোগ কে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানালে ও কতিপয় কিছু মানুষ বাঁধা প্রদান করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সূত্র অনুযায়ী অবহেলিত এক জনপদ জেলার সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন। ঐতিহ্যবাহী শিবসা নদীর কোল ঘেষে গড়ে ওঠা উপকূলীয় এ জনপদে স্বাধীনতার পর তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ইউনিয়নের চারিপাশে রয়েছে শিবসা, আমুরকাটা ও মিনহাজ সহ কয়েকটি বড় নদী। ইউনিয়নের অভ্যন্তরে রয়েছে অসংখ্য খাল আর বিল। অসংখ্য নদ-নদী, খাল-বিল, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার মানুষের জীবনমানের তেমন কোন উন্নয়ন ঘটেনি। এখানকার বেশিরভাগ মানুষের যাতায়াতে অন্যতম ভরসা নৌকা এবং বাঁশের সাঁকো। ফলে স্কুল কলেজ ও উপজেলা সদরে যাতায়াতে চরম দুর্ভোগ আর ভোগান্তির শিকার হতে হয় এখানকার ছাত্র ছাত্রী সহ প্রতিটি মানুষের। অবহেলিত এ ইউনিয়নের উন্নয়ন অনেকটাই এগিয়ে নিয়েছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক।

সাবেক এ জনপ্রতিনিধি যখন চেয়ারম্যান ছিলেন তখন তিনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে এলাকার উন্নয়ন করেছেন। এখনো তিনি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন এমনটাই মনে করেন এখানকার মানুষ। এখানকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যক্তিগত দায়বদ্ধতা ও সামাজিক অবস্থান থেকে এবার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এগিয়ে এসেছেন খালিয়ারচক এলাকার বাসিন্দা শিবপদ মন্ডল। শিবপদ মন্ডল পেশায় একজন, মৎস্য ঘের, পোনা ও কাঁকড়া ব্যবসায়ী।

এছাড়াও তিনি পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের মতো একটি ধর্মীয় সংগঠনের উপজেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। অনেক আগে থেকেই এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তার অনেক উন্নয়ন রয়েছে। তবে এবারই প্রথম তিনি বৃহৎ পরিসরে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এগিয়ে এসেছেন। ইতোমধ্যে তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে একটি ব্রীজ এবং ৬ টি রাস্তা নির্মাণ করে এলাকায় প্রশংসিত হয়েছেন। তার নিজ এলাকার ৭৯ নং পিএনকে ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছালুবুনিয়া এবং নুনিয়াপাড়া সংযোগ খালিয়া খালের উপর ২০০ ফুট দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রীজ নির্মাণ করেছেন। ২৭ নভেম্বর শুক্রবার নিজে দাড়িয়ে থেকে ব্রীজের ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছেন শিবপদ মন্ডল। ব্রীজটি নির্মাণের ফলে নুনিয়াপাড়া সহ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষের উপজেলা সদর সহ স্কুল কলেজে যাতায়াত সহজ হয়েছে বলে জানিয়েছেন সুকুমার বাছাড়। ব্রীজ না থাকায় এখানকার মানুষ কে নৌকায় পার হতে হতো। এখন সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে বলে জানান আশীষ কুমার সরদার। ব্রীজ না থাকায় ছেলেমেয়েদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হতো এবং এখন থেকে লেখাপড়ায় এলাকার ছেলেমেয়েরা এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন দীপা মন্ডল। ভাসমান ভেলায় পার হতে অনেক দুর্ভোগ হতে এখন চলাচল সহজ হবে বলে জানান দুই পা না থাকা প্রতিবন্ধী নীল কোমল।

ব্রীজের পাশাপাশি আশেপাশের এলাকায় ৬ টি পাকা ইটের রাস্তা ও নির্মাণ করেছেন শিবপদ মন্ডল। তিনি সালুবুনিয়াই ৩ টি, নুনিয়াপাড়ায় ২ টি এবং আমুরকাটায় একটি রাস্তা নির্মাণ করেছেন। এসব রাস্তা নির্মাণ করার ফলে এলাকার শত শত পরিবারের দৈনন্দিন চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন অর্ঘ্য সানা ও অঞ্জনা রাণী বাছাড়। সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে শিবপদ মন্ডলের মতো সামর্থ্যবান নাগরিকদের এগিয়ে আসা উচিত বলে জানান ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা বেগম। এধরণের জনহিতকর কাজে বাঁধা না দিয়ে সবাই কে সহযোগিতা করা উচিত বলে তিনি জানান। শিবপদ মন্ডলের মহতি এবং মানবিক এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original