
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা প্রায় চার কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি ব্যাটালিয়নের ১ নম্বর গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩ জন স্বর্ন পাচারকারীকে ১৫টি স্বর্ণের বারসহ আটক করা হয়।আটক আসামিদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো সীমান্তে নিয়ে যাচ্ছিল। আটক স্বর্নের সিজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা বলে বিজিবি জানায়।
আটককৃতরা হলো-সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই থানা জেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)। মামলা দায়ের এর মাধ্যমে এদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি তিনজন স্বর্ন পাচারকারী সহ প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্নের বার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের যশোর আ সোপর্দ করা হয়েছে আর উদ্ধারকৃত স্বর্ণের চালান কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.