মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে কৃষি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্ব স্থাপনের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’-এর ব্যবস্থাপনায় মেহেরপুর জেলা কৃষি বিপণন অফিসের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রাশেদুজ্জামান।
প্রশিক্ষণে মেহেরপুরের বিভিন্ন পর্যায়ের কৃষি ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি খাতের উন্নয়ন, ব্যবসায়িক সম্ভাবনা এবং উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
The post মেহেরপুরে কৃষি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্ব স্থাপনে প্রশিক্ষণ appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.