মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি গণসংযোগ করেছেন।
শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের চেংগাড়া বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করেন তিনি।
মনিরুজ্জামান মনি গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।গণসংযোগকালে মনিরুজ্জামান মনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে মনিরুজ্জামান মনি বলেন, অতীতেও তিনি ষোলটাকা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি বলেন, শুধু রাস্তাঘাট নির্মাণই নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও গুরুত্ব দিতে চান।
তিনি আরও বলেন, ইউনিয়নের অবহেলিত গ্রাম ও জনপদগুলোতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চান। সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সামাজিক সম্প্রীতি নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।
তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সবার অংশগ্রহণে একটি উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান। এজন্য দলমত-নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
The post গাংনীর ষোলটাকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনির গণসংযোগ appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.