Friday, November 27, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Health

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য […]

Read on Khulna Gazette Link copied
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
Photo: Khulna Gazette

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছর দেশে হাম সংক্রমণ ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৭৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original