Friday, November 27, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Politics

নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠেয় জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াতে ইসলামী। সংলাপ অর্থবহ করতে ১১ দল ঐক্যবদ্ধভাবে এতে অংশ নেবে। […]

Read on Khulna Gazette Link copied
নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত
Photo: Khulna Gazette

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠেয় জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াতে ইসলামী। সংলাপ অর্থবহ করতে ১১ দল ঐক্যবদ্ধভাবে এতে অংশ নেবে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দলের পক্ষ থেকে ইতোমধ্যে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। জামায়াত আলাদা, আরেকটি দল আলাদা— এভাবে না হয়ে আমরা যে ১১ দলীয় ঐক্য আছি, আমরা একসঙ্গে সংলাপ করার জন্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানিয়েছি। ফরমালিও (আনুষ্ঠানিকভাবে) আমরা বিষয়টি জানাব।

এ নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, আজকের বৈঠকে একসঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ১১ দলের পক্ষ থেকে একটি আবেদন করব, যাতে নির্বাচন কমিশন আলাদা একটি সময় ১১ দলের জন্য বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করে। এ ব্যাপারে বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।

হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংলাপের বিষয়েও বৈঠকে একই বক্তব্য এসেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসবে ১১ দল। এ বিষয়েও একসঙ্গে ১১ দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original