স্টাফ রিপোর্টার :
খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজন সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে `স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার এক বর্ণিল ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেন কিশোর-কিশোরী,যুব ও অভিভাবক’রা। দিনব্যাপী এ আয়োজনে ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যবাহী বিশ বালিশ ও চেয়ার সেটিং খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ডেইলি স্টার সাতক্ষীরার স্টাফ রিপোর্টর কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, জেলা ফুটবল এসোসিয়েশন কোষাধাক্ষ মাসুদ আলীসহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন।
উক্ত দিনব্যাপি আয়োজনে ফুটবলসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনে সকাল থেকেই মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মনোভাব, দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়। বিশেষ করে শিশুদের খেলায় অংশগ্রহণ এবং তাদের উৎসাহ দিতে অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন বয়সী মানুষের সম্মিলিত উপস্থিতি প্রমাণ করে, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি কার্যকর মাধ্যম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিশু ও যুবদের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা শিশু ও যুবদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্ব, দলগত কাজ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে।
তারা আরো বলেন,SPiRiT প্রকল্পের এ আয়োজনের মাধ্যমে শিশু ও যুবদের পাশাপাশি পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে। খেলাধুলাকে শিশু ও যুবদের সুরক্ষা, সহনশীলতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কমিউনিটির সম্পৃক্ততা ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।#
The post সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা appeared first on Voice of Satkhira.
Original report
Open original
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.