আর.কে.বাপ্পা :
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বাপ্পার বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা দেবহাটা মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র জুমার নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিরা মরহুম বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় মহান আল্লাহর দরবারে মরহুম বাবা-মায়ের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দেয়া, তাঁদের কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করা এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য প্রার্থনা করা হয়।
বাবা-মা সন্তানের জীবনের সবচেয়ে আপনজন। তাঁরা পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁদের ভালোবাসা, আদর্শ ও স্মৃতি সন্তানের হৃদয়ে চিরদিন অমলিন থাকে। তাঁদের জন্য দোয়া করা এবং নেক আমলের মাধ্যমে সওয়াব পৌঁছানোর চেষ্টা করা সন্তানের অন্যতম দায়িত্ব।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মরহুম বাবা-মায়ের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন। পাশাপাশি সৈয়দ রেজাউল করিম ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
মোনাজাতের মধ্য দিয়ে দোয়া অনুষ্ঠান শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেবহাটা মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাহমুদউল্লাহ।#
The post দেবহাটা রিপোর্টার্স ক্লাব সভাপতির বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.