Friday, November 27, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 25 minutes ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 25 minutes ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 30 minutes ago মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত 30 minutes ago সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা 32 minutes ago ইয়েমেনে সৌদি বিমান হামলায় প্রাণ গেল ১১ জনের, নিহতদের অধিকাংশ শিশু 35 minutes ago বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো 39 minutes ago মেহেরপুরে কৃষি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্ব স্থাপনে প্রশিক্ষণ 45 minutes ago
Kushtia

বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই

অনলাইন ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্...

Read on Kushtia Protidin Link copied
বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। রোববার (২৯ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে। অন্যদিকে সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।

The post বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original