Friday, November 27, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 31 minutes ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 31 minutes ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 36 minutes ago মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত 36 minutes ago সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা 38 minutes ago ইয়েমেনে সৌদি বিমান হামলায় প্রাণ গেল ১১ জনের, নিহতদের অধিকাংশ শিশু 41 minutes ago বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো 45 minutes ago মেহেরপুরে কৃষি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্ব স্থাপনে প্রশিক্ষণ 51 minutes ago
Satkhira

সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-খাদ্য সরবরাহ : যুবদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র গুলি উদ্ধার

শেখ মনিরুজ্জামান মনু : সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে কয়রায় যুবদল নেতাসহ দুজনকে আটক করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ ও ৪৬০ রাউন্ড এয়া...

Read on Voice of Satkhira Link copied
সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-খাদ্য সরবরাহ : যুবদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র গুলি উদ্ধার
Photo: Voice of Satkhira

শেখ মনিরুজ্জামান মনু :

সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে কয়রায় যুবদল নেতাসহ দুজনকে আটক করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের পাড় পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ১ নম্বর কয়রা গ্রামের কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং ৫ নম্বর কয়রা গ্রামের জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাড় পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী কথিত জলদস্যু দলের প্রধান ইয়াদ আলী পাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।এসআরবি-৬ সূত্রের দাবি, আটক হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সুন্দরবনের জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর অবস্থান ও চলাচল সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। যুবদল নেতা আটকের বিষয়ে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি বলেন, কোনো দুষ্কৃতিকারীর ব্যক্তিগত কর্মকান্ডের দায়ভার দল বহন করবে না। অস্ত্রসহ কয়রার হাফিজ আটকের বিষয়টি জেনেছি। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে কেন্দ্রীয় যুবদলকে অবহিত করা হবে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

#

The post সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-খাদ্য সরবরাহ : যুবদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র গুলি উদ্ধার appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original