Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল 17 minutes ago বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প 21 minutes ago খুলনায় রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 30 minutes ago চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা 42 minutes ago কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট 42 minutes ago শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস 43 minutes ago ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি 43 minutes ago ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী 44 minutes ago
Sports

দুটি ‘ফিফটি’ জুটিতে বাংলাদেশের লড়াই

বাংলাদেশের ৯১ রানের জবাবে ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তারপর বল হাতে সফরকারীদের টপ অর্ডারে ভাঙন ধরাতে বেশি সময় নেয়নি প্রোটিয়ারা। যদিও দুটি পঞ্চাশ রানের […]

Read on Khulna Gazette Link copied
দুটি ‘ফিফটি’ জুটিতে বাংলাদেশের লড়াই
Photo: Khulna Gazette

বাংলাদেশের ৯১ রানের জবাবে ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তারপর বল হাতে সফরকারীদের টপ অর্ডারে ভাঙন ধরাতে বেশি সময় নেয়নি প্রোটিয়ারা। যদিও দুটি পঞ্চাশ রানের জুটিতে প্রথম ইনিংসের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পুনরাবৃত্তি হয়নি।

তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন শুরুটা ভালো করেছিলেন। ১৫তম ওভারে একটু বাইরে দিয়ে করা উইয়ান মুল্ডারের ডেলিভারি ছাড়লেও পারতেন তানজিদ। কিন্তু স্কয়ার কাটে খেললেন। ব্যাটের বাইরে লেগে বল পড়ল রায়ান রিকেলটনের গ্লাভসে।

বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে তানজিদের বিদায়ে। ৪৮ বলে ২৯ রান করেন তিনি। ৫৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুল্ডার টানা দ্বিতীয় ওভারে উইকেট পান। তার বল মুমিনুল হকের গ্লাভস ছুঁয়ে রিকেলটনের হাতে পড়ে। ডাক মারেন বাংলাদেশের ব্যাটার। রবিনকে থামতে হয় চল্লিশের ঘরে পৌঁছানোর আগে। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন তিনি ৩৮ রান করে। ৬২ বলের ইনিংসে ছিল ৭ চার।

৭৮ রানে তিন উইকেট পড়ার পর বাংলাদেশকে স্বস্তি এনে দেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ইয়ানসেনকে এক ওভারে তিনটি চার মেরে ঝড় তুলেছিলেন হৃদয়। তাকে ফেরানোর আগের ওভারে বাউন্ডারি হজম করেন কাগিসো রাবাদাও। তাই তো উইকেট পাওয়ায় তার উল্লাসটা ছিল একটু বাড়াবাড়ি। ৩৩ বলে ৭ চার ও ১ ছয়ে ৪১ রানে জুবায়ের হামজাকে ক্যাচ দেন হৃদয়। ভাঙে ৭৬ বলে ৫০ রানের জুটি। ১২৮ রানে চার উইকেট পড়েছে বাংলাদেশের।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original