বি এম জুলফিকার রায়হান :
২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বাবদ নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বেসরকারি সংস্থা, দলিত’র আয়োজনে এবং সংস্থার লেটারেসি প্রজেক্ট ফর মার্জিনালাইজ কমিউনিটি প্রকল্প’র আওতায় তালা উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ২০জন শিক্ষার্থীদের মাঝে এই অর্থ এবং শিক্ষা উপকরন বিতরণ করা হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার রূপায়ণ দেব এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস। এসময় প্রকল্প সমন্বয়কারী নেপাল দাসসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
###
The post তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.