Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 58 minutes ago তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন 1 hour ago প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা 1 hour ago দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি 1 hour ago পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা 1 hour ago খুলনায় শর্টগান, গুলি ও ওয়াকিটকিসহ শীর্ষ সন্ত্রাসী সিজানসহ গ্রেপ্তার ৩ 1 hour ago পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা 1 hour ago জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ 1 hour ago
Business

দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দাকোপ উপজেলার কালীনগর বাজারে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে […]

Read on Khulna Gazette Link copied
দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
Photo: Khulna Gazette

দাকোপ উপজেলার কালীনগর বাজারে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

স্থানীয় জানায়, বুধবার রাত ৭টার দিকে কালীনগর বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে মহাদেব রায়ের পোল্ট্রি মুরগির দোকানে দেড় লাখ টাকা, যজ্ঞেশ্বর রায়ের হোমিও ওষুধের দোকানে ১০ লাখ টাকা, জগদীশ মণ্ডলের চায়ের দোকানে দেড় লাখ টাকা, গুরুপদ রায়ের আরএফএল প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের দোকানে ৬ লাখ টাকা, মুকুন্দ মণ্ডলের বসত ঘরে এক লাখ টাকা, সুজিত মণ্ডলের বসত ঘর ও মহসিন সানার লেদ ঘর ও পাওয়ার টিলার গাড়ির মালামাল পুড়ে ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original