Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 58 minutes ago তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন 1 hour ago প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা 1 hour ago দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি 1 hour ago পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা 1 hour ago খুলনায় শর্টগান, গুলি ও ওয়াকিটকিসহ শীর্ষ সন্ত্রাসী সিজানসহ গ্রেপ্তার ৩ 1 hour ago পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা 1 hour ago জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ 1 hour ago
Satkhira

পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা

‎আলাউদ্দিন সোহাগ : ‎ সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিতে খুলনার পাইকগাছায় বিধবা বৃদ্ধা আমেনার মাটির দেয়াল ধসে ঘরের চাল মাটিতে পড়ে যাওয়ায় আশ্রায়হীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার ঘরটি ভেঙ্গে পড়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অভাবের সংসারে নতুন করে...

Read on Voice of Satkhira Link copied
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
Photo: Voice of Satkhira

‎আলাউদ্দিন সোহাগ :

‎ সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিতে খুলনার পাইকগাছায় বিধবা বৃদ্ধা আমেনার মাটির দেয়াল ধসে ঘরের চাল মাটিতে পড়ে যাওয়ায় আশ্রায়হীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার ঘরটি ভেঙ্গে পড়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অভাবের সংসারে নতুন করে ঘর তৈরি করা এখন তার কাছে প্রায় অসম্ভব। কোথা থেকে টাকা পাবে, কীভাবে আবার মাথা গোঁজার ঠাঁই হবে, এই চিন্তায় দিশেহারা বৃদ্ধা আমেনা।

‎খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর গ্রামের মৃত চোকিদার ইনছাপ গাজীর স্ত্রী আমেনা বেগম। তার স্বামী মারা যাওয়ার পর থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আসছেন। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর পাঁচ মেয়ে ও এক ছেলের সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাকে। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনোভাবে চলেছে তার সংসার। আর স্বামীর রেখে যাওয়া মাটির দেয়াল ও টিন দিয়ে তৈরি জরাজীর্ণ ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন আমেনা।একের পর এক অতি কষ্টের আয়ে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে কষ্টের মধ্যে থাকলেও নিজেকে সুখী মনে করতেন তিনি।বর্তমানে স্বামীর রেখে যাওয়া দুই কাটা জমির উপর এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধা আমেনা ঘর বেঁধে বসবাস করেন। ছেলে মেয়েদের বিয়ে দেয়ার পর একটা সময় ছেলে আলাদা ভাবে বসবাস শুরু করেন। তার কিছু দিন পর মেয়ে আনোয়ারা বেগম উঠে বসে বাপের ভিটেতে, একটি ঘর বেঁধে বসবাস শুরু করে।

‎ছয়টি সন্তান থাকা সত্ত্বেও স্বামী হারা বিধবা বৃদ্ধা আমেনার পাশে যখন কেউ রইলো না, তখন তার জীবনের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় স্বামীর রেখে যাওয়া সেই মাটির ঘরটিই। বিভিন্ন অসুস্থতা ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় প্রায় পাঁচ বছর ধরে কোনো ধরনের ভারী কাজ করতে পারেন না তিনি। শুধুমাত্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষাবৃত্তি করে চলতো তার সংসার।বৃদ্ধা আমেনা বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই কষ্ট করে জীবন পার করছি। সন্তানেরা পাশে থেকেও নেই। বিভিন্ন কাজ কাম আর ভিক্ষা করে সংসার চালাতাম। কিন্তু এখন আর শরীর চলে না। এর মধ্যে বৃষ্টিতে ঘরটিও ভেঙে গেছে। এখন কীভাবে ঘর বানাবো, সেটাই বুঝতে পারছি না। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।স্থানীয় কৃষকদল নেতা মোঃ জামিরুল ইসলাম জামির বলেন, বিষয়টি আমি জেনেছি। তার ঘরটি অধিক বৃষ্টির ফলে পরে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি খুবই অসহায় অবস্থায় আছেন। তাকে একটি ঘর তৈরি করে দেওয়া গেলে, তিনি বসবাস করতে পারবেন। এমতবস্থায় স্থানীয় প্রশাসন, মানবিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি তার অনুরোধ, তার পাশে দাঁড়ানোর জন্য। তাই সচেতন মহল ও স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। যাতে তিনি মাথা গোঁজার ঠাঁই পান। সর্বোপরি আমেনা বেগম আশ্রয়ের দাবি জানিয়ে সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।#

The post পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original