Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত? 18 minutes ago বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! 19 minutes ago ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা 20 minutes ago তালা-পাটকেলঘাটায় নতুন এসিল্যান্ড‌ শাহারিয়ার তানভীর আহমেদ’র যোগদান 21 minutes ago পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু 21 minutes ago কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনতার লক্ষ্যে চুড়ামনকাটিতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত 21 minutes ago ঝিনাইদহে কৃষকের বরাদ্দ সার চলে যাচ্ছে তামাকে ডিলার-কোম্পানির বেপরোয়া দৌরাত্ম্য 22 minutes ago শৈলকুপা উপজেলা জামায়াতের নতুন আমীর এ এস এম মতিউর রহমান 22 minutes ago
Jashore

বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!

যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী, বদলির পর সাধারণত দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে। ত...

Read on Dainik Jessore Link copied
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
Photo: Dainik Jessore

যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী, বদলির পর সাধারণত দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করে সম্প্রতি একটি চিঠি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর।
গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ বিষয়ে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বাসা বরাদ্দ পেয়ে থাকেন। পরবর্তী সময়ে দাপ্তরিক প্রয়োজনে তাদের অনেককে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের বাইরে বদলি করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বদলির তথ্য পরিদপ্তরে পাঠানো হয় না। আবার কেউ কেউ বদলির পর বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসা দখলে রাখেন, যা বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি। চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশনের বাইরে বদলি হওয়ার পরও অননুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া প্রযোজ্য হয়। অনেক কর্মকর্তা-কর্মচারী দাবি করেন, দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি তাদের জানা ছিল না। এ কারণে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা দ্বিগুণ ভাড়া মওকুফের আবেদন করেন তারা।
তবে সরকারি আবাসন পরিদপ্তর জানায়, বিধি অনুযায়ী অননুমোদিত অবস্থানের কারণে দ্বিগুণ হারে বাড়িভাড়া হিসেবে প্রাপ্য সরকারি অর্থ মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৫(২) উপ-বিধিতে বলা হয়েছে, বরাদ্দ প্রাপক সরকারি কর্মচারীর চাকরি হতে বরখাস্তের, অপসারণের, চুক্তিভিত্তিক চাকরির সমাপ্তির, পদত্যাগের, বদলির, বিদেশে প্রেষণে নিয়োগের অথবা অবসর গ্রহণের ২ (দুই) মাসের মধ্যে দখল ত্যাগ করতে হবে। একই বিধিমালার ১৫(৩) উপ-বিধিতে বলা হয়েছে, উপ-বিধিতে-২ তে যাই থাকুক না কেন, বরাদ্দ প্রাপকের চাকরি হতে বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসরগ্রহণ বা বদলির ক্ষেত্রে যদি উক্ত কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে বরাদ্দ বহাল রাখা একান্ত আবশ্যক হয়, তাহলে উক্ত বরাদ্দ ৬ (ছয়) মাস পর্যন্ত বহাল রাখার বিষয়টি সরকারের ইচ্ছাধীন থাকবে। এ ছাড়া বিধিমালার ১৯(২) উপ-বিধিতে বলা হয়েছে, অননুমোদিত দখলের জন্য জাতীয় বেতন স্কেল অনুযায়ী উক্ত কর্মচারীর প্রাপ্য বাড়ি ভাড়া ভাতার দ্বিগুণ হারে অননুমোদিত দখলে থাকা বাসার ভাড়ার হার ধার্য করতে হবে।
চিঠিত্ব বলা হয়, ঘটনাত্তোর জটিলতা নিরসনের লক্ষ্যে উপরে উল্লিখিত বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করে সময়মতো ব্যবস্থা গ্রহণে সবাই সচেষ্ট থাকা এবং অধীনস্থদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original