Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Khulna

তালা-পাটকেলঘাটায় নতুন এসিল্যান্ড‌ শাহারিয়ার তানভীর আহমেদ’র যোগদান

​পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন শাহরিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পাটকেলঘাটাস্থ তালা উপজেলা ভূমি অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্ব গ্রহ...

Read on Dainik Khulna 24 Link copied
তালা-পাটকেলঘাটায় নতুন এসিল্যান্ড‌ শাহারিয়ার তানভীর আহমেদ’র যোগদান
Photo: Dainik Khulna 24
​পাটকেলঘাটা প্রতিনিধি:
তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন শাহরিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পাটকেলঘাটাস্থ তালা উপজেলা ভূমি অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন।
​যোগদানের সময় ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে নতুন এসিল্যান্ডকে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি অফিসের কার্যক্রম শুরু করেন এবং বিভিন্ন শাখা পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪ মাস ধরে তালা উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নামজারি, খাজনা-খারিজসহ ভূমি সংক্রান্ত নানা জরুরি কাজে স্থবিরতা নেমে এসেছিল। শাহরিয়ার তানভীর আহমেদের যোগদানের মাধ্যমে সেই দীর্ঘ ভোগান্তির অবসান ঘটবে এবং দ্রুত ও নির্বিঘ্ন ভূমি সেবা চালু হবে বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
​দায়িত্ব গ্রহণের পর নতুন এসিল্যান্ড শাহরিয়ার তানভীর আহমেদ ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original