Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Business

আড়ংঘাটায় চায়ের দোকানে দুর্বৃত্তদের ৬ রাউন্ড গুলি

আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের স্লুইস গেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের পাশে কেরাম বোর্ড খেলার […]

Read on Khulna Gazette Link copied
আড়ংঘাটায় চায়ের দোকানে দুর্বৃত্তদের ৬ রাউন্ড গুলি
Photo: Khulna Gazette

আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের স্লুইস গেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের পাশে কেরাম বোর্ড খেলার আসরে এ ঘটনা ঘটে। এ সময় দোকান সংলগ্ন স্থানে ক্যারম বোর্ড খেলছিলেন বিএনপির কয়েকজন ব্যক্তি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ক্যারম বোর্ড খেলার একপর্যায়ে খুলনার দিক থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত তিন যুবক সেখানে আসে। এসেই তারা ক্যারম বোর্ড খেলা ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে যুবকেরা পালানোর চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পরপর আরও তিন রাউন্ড গুলি চালায়। সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে।

সব মিলিয়ে ছয় রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। তবে কারা, কী কারণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুর রহমান বলেন, ৬টি পিস্তলের গুলির ঘটনা ঘটেছে। ১ রউন্ড তাজা গুলি ও ৫টি খোসা উদ্ধার হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original