Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
Satkhira

পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়

আলাউদ্দিন সোহাগ : খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে মতবিনিময় করেছেন ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়া’র প্রতিনিধিরা। প্রতিনিধিরা মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর কার্যালয়ে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে এ...

Read on Voice of Satkhira Link copied
পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
Photo: Voice of Satkhira

আলাউদ্দিন সোহাগ :

খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে মতবিনিময় করেছেন ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়া’র প্রতিনিধিরা। প্রতিনিধিরা মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর কার্যালয়ে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফোরামের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর পামেলা মেতশার, হেড অফ সাউথ এশিয়া ফ্রাঙ্ক এ কে ও এমডিএফ বাংলাদেশ এর কনসালটেন্ট মাহবুবা কুমকুম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর নির্বাহী পরিচালক শামীম আরেফিন, প্রকল্প ব্যবস্থাপক কাজী রবিউল আলম, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, রাজীব কুমার বাছাড়, ইউপি সদস্য শংকর বিশ্বাস, মানিক ভদ্র, নুরুন্নাহার পারভীন, মমতাজ পারভিন মিনু, নূর ইসলাম, অ্যাওসেড এর টিম লিডার সালাহ উদ্দিন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন কর্মকর্তা মোস্তাক হাসান, কারিগরি সহকারী সুমন বিশ্বাস, ফিল্ড ম্যানেজার লাবণ্য হালদার, মাঠ সংগঠক নাসরিন নাহার, শুভঙ্কর বিশ্বাস, জীবিতেষ মন্ডল ও সুপ্রিয়া মন্ডল।

মতবিনিময়কালে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের কার্যক্রমের সাফল্য ও ভবিষ্যত কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ফোরামের নেতৃবৃন্দ। এর আগে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।#

The post পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original