Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Politics

দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত : পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গুপ্ত হামলা ও চোরাগোপ্তা সন্ত্রাসের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি […]

Read on Khulna Gazette Link copied
দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত : পরওয়ার
Photo: Khulna Gazette

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গুপ্ত হামলা ও চোরাগোপ্তা সন্ত্রাসের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের সচেতন জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো আজও রাজপথে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখবে। জনগণের অধিকার রক্ষায় আমাদের এই অবস্থান অত্যন্ত সুদৃঢ়। একই সঙ্গে, দেশজুড়ে এ ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমি প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলে প্রাণহানি ও সহিংসতা বাড়ার আশঙ্কা ছিল। আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের দুর্বলতা প্রকাশ পেত জনসমক্ষে ও আন্তর্জাতিক মহলে। এমন দুই ধরনের চাপের মুখে সরকার দোটানায় ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারত চেয়েছিল বাংলাদেশ সরকার তাদের প্রতি আরও অনুগত থাকুক এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইনি সুযোগ তৈরি করুক। এ জন্য শেখ হাসিনার আপিল বিভাগে রিভিউ ও পুনর্বিচারের সুযোগ দেওয়ার বিষয়েও চাপ ছিল বলে দাবি করেন তিনি।

সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যাবর্তণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিচারের মুখোমুখি করার কথা। তবে আওয়ামী লীগ ও ভারত সে পথে তাকে ফেরত দিতে চায় না বলে তাদের ধারণা। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকার যে পরিস্থিতিতে পড়েছিল, তাতে জামায়াত বা বিরোধী দল বেকায়দায় ছিল না; বরং সরকারই নানা দিক থেকে চাপে ছিল।

বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভেদ নয়, বরং জাতীয় স্বার্থ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ইতিবাচক রাজনীতি ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদের দেশ ও জনগণকে শান্তি, নিরাপত্তা ও কল্যাণে রাখুন।

খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এ্যাড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এ্যাড. শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারী প্রমুখ।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original