Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Khulna

খুলনায় একই দিনে ৭ স্থানে গুলি, নিহত ১

খুলনা মহানগরীতে একই দিনে ৭টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় এ গুলির ঘটনা […]

Read on Khulna Gazette Link copied
খুলনায় একই দিনে ৭ স্থানে গুলি, নিহত ১
Photo: Khulna Gazette

খুলনা মহানগরীতে একই দিনে ৭টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

এরমধ্যে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ঘের ও ঠিকাদারি ব্যবসা করতেন। নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। সে দেয়ানা উত্তর পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। এছাড়া আরও ৬ স্থানে গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে আব্দুল হালিম দৌলতপুর কল্পতরু মার্কেটে অবস্থান করছিলো। এসময় একটি মোটর সাইকেলে হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি তার মাথা ও বুকে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, আব্দুল হালিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে খবর পেয়েছি। তিনি বলেন, এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলস লিমিটেডের মেইনগেটের সামনে মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত দুই রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ক্যারম বোর্ড খেলার একপর্যায়ে খুলনার দিক থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত তিন যুবক সেখানে আসে। এসেই তারা ক্যারাম বোর্ড খেলা ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে যুবকেরা পালানোর চেষ্টা করে। তখন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পরপর আরও তিন রাউন্ড গুলি চালায়। সে গুলিও লক্ষ্যভ্রষ্ট হয। পরে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান বলেন, এ ঘটনায় এক রাউন্ড তাজা গুলি ও ৫টি খোসা উদ্ধার হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

এছাড়া বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে পালংকি নামে একটি রেস্টুরেন্টে মোটরসাইকেলে আসা দুইজন অস্ত্রধারী গুলি চালায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১০ দিন আগে ওই প্রতিষ্ঠানের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। গত সোমবার রাতে ওই সন্ত্রাসীরা আবারও প্রতিষ্ঠানের মালিককে ফোন দিয়ে পূর্ব নির্ধারিত চাঁদা দাবি করে। তাদের ধার্যকৃত চাঁদার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করায় প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। রাতেই রেস্টুরেন্ট বন্ধ করে মালিকপক্ষ। মঙ্গলবার দুপুরের পুলিশের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি খুলে খোলা হয়। বিকেলে দু’জন দুর্বৃত্ত রাস্তার বিপরীত পাশ থেকেই পুলিশের উপস্থিতিতে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে গুলি ও গেটে কোপানোর ঘটনা ঘটেছে। এছাড়া লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪নং গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। এছাড়া এদিন বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই সড়কের মো. আবু সাইদ বাসার বাইরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাড়ির নিচে অবস্থান করে। তাদের উপস্থিতি দেখে সাইদ দ্রুত ঘরের ভেতর প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। দুর্বৃত্তরা তার সাথেই ঘরের ভেতরে প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রাণে বেঁচে যান। পরবর্তীতে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রেজাউর রহমান বলেন, এসব ঘটনার তদন্ত চলছে। আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original