Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Politics

খুলনার মাটিতে কোনো সন্ত্রাসী ও নাশকতাকারীর ঠাঁই হবে না

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহানগর বিএনপির সভাপতি এবং কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। মঙ্গলবার (২৪ […]

Read on Khulna Gazette Link copied
খুলনার মাটিতে কোনো সন্ত্রাসী ও নাশকতাকারীর ঠাঁই হবে না
Photo: Khulna Gazette

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহানগর বিএনপির সভাপতি এবং কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মহানগরীর খানজাহান আলী থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত নাশকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যাড. শফিকুল আলম মনা বলেন, পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে আবারও নাশকতা, অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদের ওপর কোনো ধরনের আঘাত বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে কোনো অপশক্তিই পার পাবে না। খুলনার মাটিতে কোনো সন্ত্রাসী ও নাশকতাকারীর ঠাঁই হবে না। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র দাঁতভাঙা জবাব দিয়ে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ সাদী, মীর কায়সেদ আলী, মোল্লা সোহাগ হোসেন, শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, আনোয়ার হোসেন, মামুন শেখ, রইস উদ্দিন, এমদাদুল হক, আতাউর রহমান মোড়ল, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম শুকুর, হেলাল শরীফ, শেখ গোলাম কিবরিয়া, মনিরুল আলম ও জামির কাজী, কাজী হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান, আজমল হোসেন, শুকুর আলী হাওলাদার, মিজানুর রহমান, শেখ তৈয়বুর রহমান, শহিদুল ইসলাম সোহেল, মোল্লা সুলাইমান, আল আমিন হাওলাদার, বেল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, জিহাদুল ইসলাম জিহাদ, শাম্মী চৌধুরী মলি, কাজী বেল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, জাহিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শিরিনা মেম্বার, রেশমি সুলতানা ও সিয়াম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মসুচি অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original