Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Crime

মানহানির মামলা করলেন তিশা

সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে […]

Read on Khulna Gazette Link copied
মানহানির মামলা করলেন তিশা
Photo: Khulna Gazette

সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. জসিমউদ্দীন।

এ ব্যাপারে জানার জন্য অভিনেত্রী তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান―এটি আইনি বিষয়। এ কারণে মামলার ব্যাপারে যা বলার তার তার আইনজীবী বলবেন।

আইনজীবী মো. জসিমউদ্দিন জানিয়েছেন, তিশা গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন।

জানা গেছে, মামলার এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা একটি ভিডিওতে তিশার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও মিথ্যাচার করেছেন। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধেও মামলা করেন অভিনেত্রী।

এদিকে আইনজীবী মো. জসিমউদ্দীন বলেন, অনলাইনে অভিনেত্রী তিশাকে নিয়ে নানা পোস্ট এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাপি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এছাড়া মামলার অভিযোগের সঙ্গে একটি পুরোনো অডিও রেকর্ডও যুক্ত। বাদীর ভাষ্যমতে―অডিও রেকর্ডটি সম্পাদনা করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। যা নিয়ে আপত্তি জানিয়েছেন তিশা।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর অভিনেত্রী তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়্যা আনাম ওয়াফিকাহ। অভিযোগ অনুযায়ী, মামলা করার পর সেটি প্রত্যাহার করতে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদীর। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেয়ার পর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন সানায়্যা আনাম ওয়াফিকাহ। এ ব্যাপারে আগামী ১৪ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আর এ পরিস্থিতিতে এ দিনই প্রকাশ্যে এল―সানায়্যা আনাম ওয়াফিকাহর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তিশা।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original