খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নং গলিতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টুটুল একজন পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত কয়েকমাস বাড়ির ভাড়া তিনি পরিশোধ করেনি। ভাড়া নিয়ে মামুনের সাথে তার বাগ্বিতণ্ডা হয়। গত কয়েকদিন আগে ভিডিও কলে নুর আজিমের ছবি বাড়ির মালিককে দেখানো হয় । ভাড়াটিয়া মামুন সন্ত্রাসীর ছবি দেখিয়ে বলে একে চিনতে পেরেছেন। উত্তরে তিনি বলেন না আমি তাকে চিনি না। এরপর সব ঠিক হয়ে যায়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন থেকে তার বাড়িতে প্রবেশ করে দু’রাউন্ড ফাঁকা গুলি করে।
এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
লবণচরা থানার এসআই সাইফুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি। কারা এবং কি কারণে এখানে গুলির ঘটনা ঘটল তা নিশ্চিত করে তিনি জানাতে পারেননি।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.