Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Crime

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ […]

Read on Khulna Gazette Link copied
সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ
Photo: Khulna Gazette

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে একই উপজেলার মাধবকাটি গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে নাছিমা খাতুন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেয়। এরপরও তার উপর নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওকত আলী পৌরশহরের কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা শহরের ইটাগাছা পুলিশ ফাড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

একপর্যায় শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে নাছিমা খাতুন স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর একদিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িয়ে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিৎকারে এগিয়ে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদান করেন। এঘটনায় শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার মা ছবিরণ খাতুন ও হাসিনার ভাই শফিকুল ইসলামকে আসামি কওে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্দকারি কর্মকর্তা তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন মামলার প্রয়োজনীয় নথি পর্যালোচনা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি শওকত আলী ও তার শ্যালক শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডের আদেশ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনা খাতুনের মা ছবিরণ খাতুনকে খালাসের আদেশ দেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original