Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Crime

খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

খুলনা : খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শহিদুল ইসলাম সিজান নামে একজন রয়েছেন, যাকে পুলিশ বি-কোম্পানির শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে। গতকাল গভীর রাতে নগরীর...

Read on Dainik Khulna 24 Link copied
খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
Photo: Dainik Khulna 24

খুলনা :

খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শহিদুল ইসলাম সিজান নামে একজন রয়েছেন, যাকে পুলিশ বি-কোম্পানির শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে।

গতকাল গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার টুটপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম সিজান, হাবি সাত্তার ও মো. নয়ন ওরফে নাঈমুর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার সিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিজান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির শীর্ষ নেতা। তার ও সহযোগীদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original