সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে মাত্র ৩ রানে পিছিয়ে ছিল তারা। দিনের খেলা প্রায় এক ঘণ্টা, কিন্তু আগের দিনের একটি উইকেটের সঙ্গে আরেকটি যোগ করতে পারেনি সফরকারীরা।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের পিচে তেমন কোনো পার্থক্য নেই। প্রচুর ঘাস, খুব একটা ফাটল নেই। সুপারস্পোর্ট পার্কে হালকা ফুল লেংথে বল করতে হবে। স্টাম্প লাইনে বল করে ব্যাটারদের খেলার সুযোগ করে দিতে হবে। পিচ রিপোর্ট বলছে এমন কিছু।
কিন্তু দক্ষিণ আফ্রিকা বেশ সাবলীল ব্যাটিং করে যাচ্ছে তাদের দুই ব্যাটার জুবায়ের হামজা ও মার্কেস অ্যাকারম্যানের ব্যাটে। ১ উইকেটে ৮৮ রানে দিন শুরু করে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে চার মেরে লিড নেয় প্রোটিয়ারা। বাউন্ডারি হাঁকিয়ে ৬১ বলে পাঁচ ইনিংসে চতুর্থবার ফিফটির বাধা অতিক্রম করেন অ্যাকারম্যান।
তাসকিন আহমেদ টানা দুই ওভারে তিনটি চার হজম করেন। এর মধ্যে অ্যাকারম্যান টানা দুটি বাউন্ডারি মারেন। তাতে বাংলাদেশের ওপর চাপ ধরে রেখে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকেছে তাদের ব্যাটিং লাইনআপ। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৩ রানেই ফেরেন তানজিদ তামিম। এরপর আনরিখ নরকিয়ের গতির কাছে পরাস্ত হন মাহফিজুল ও শান্ত। দুজনকেই বোল্ড করেন এই পেসার। ৪৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।
এরপর মুমিনুলকে বোল্ড করেন উইয়ান মুল্ডার। লিটন দাসকে স্লিপে ক্যাচ বানান ইয়ানসেন। হৃদয় কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও চা-বিরতির ঠিক আগে সাইমন হারমারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ রান করে। পরে দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ৯১ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ইয়ানসেন ও নরকিয়ে পেয়েছেন ২টি করে উইকেট। মুল্ডার ও হারমার নিয়েছেন একটি করে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.