নগরীর শিববাড়ি মোড় এলাকায় অবস্থিত ব্র্যাক ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই ব্যাংক স্টাফরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.