Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Jashore

বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

শার্শা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি...

Read on Dainik Jessore Link copied
বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
Photo: Dainik Jessore

শার্শা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে বাগআঁচড়া এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি চারতলা জিরো পয়েন্ট এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার জামাল উদ্দীন। সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।
​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
​পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়া এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তি ও বন্দরের পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হলে সাধারণ মানুষ তা কঠোরভাবে প্রতিহত করবে। যেকোনো মূল্যে এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original