
বাংলাদেশকে ধ্বংস করতে সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশকে ধ্বংস করতে সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে। ভয়ের পরিস্থিতি তৈরি করতে দেশে নৈরাজ্য চালানো হচ্ছে।
দখলদারের রাজনীতি আর মেনে নেয়া হবে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, এ দেশটাকে লুটপাটের বাগানবাড়িতে পরিণত করা হয়েছিল। বড় বড় প্রজেক্টের নামে টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্টরা। আবারও দেশটাকে লুটের রাজ্যে পরিণত করার জন্য অস্থিতিশীল করতে চাচ্ছে তারা।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের সরকারকে বলতে চাই, এত মদদ দিয়েন না। যে সুসম্পর্ক আছে, তা নষ্ট কইরেন না। পশ্চিমবঙ্গের মন্ত্রী বলছেন, ডিসেম্বরে ঢাকা দখল করা হবে। আমরাও বসে বসে আঙ্গুল চুষব না। আমরা জীবন দিয়ে আধিপত্যবাদ ঠেকাব, এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেব না।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.