Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

দেশে এখন মোট ভোটার -১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব...

Read on Dainik Khulna 24 Link copied
দেশে এখন মোট ভোটার -১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন
Photo: Dainik Khulna 24

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম তার চেয়ে আজ (২৫ নভেম্বর) পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

এই ভোটার তালিকা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করা হবে বলেও জানান তিনি।

ইউপি নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইসি বৈঠক করবে জানিয়ে আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের মতবিনিময় আছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original