Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
Crime

এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় রামপুরা ব্রিজ সংগ্লগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের ওই বাসে […]

Read on Khulna Gazette Link copied
এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন
Photo: Khulna Gazette

রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় রামপুরা ব্রিজ সংগ্লগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি

এরআগে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায় এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original