Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
24°C Overcast
Latest
Crime

ফকিরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে একটি ভাড়াবাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার […]

Read on Khulna Gazette Link copied
ফকিরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Photo: Khulna Gazette

বাগেরহাটের ফকিরহাটে একটি ভাড়াবাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। মাত্র এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে ওই এলাকার হৃদয় ইসলামের বাড়িতে দুটি কক্ষ ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন মেহেদী। সকালে নিহতের স্ত্রী মুন্নি আক্তার অন্য কক্ষে ঘুম থেকে জেগে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বাড়ির মালিকের স্ত্রী মোসা. আসমা বেগম জানান, পারিবারিক কোনো কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original