মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ২৫ বােতল মদ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
সােমবার ভােরে উপজেলার কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সওড়াতলা মাঠে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৭ হাজার ৫শত টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
The post গাংনীতে বিজিবির অভিযানে মদ উদ্ধার appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.