গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ এস এম মুনকাসির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মোঃ তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। দু’জনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ এস এম মুনকাসির মাহমদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মালেক আলী সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.