গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও কোন নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলা শহরের আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থকেই বৃষ্টি হওয়ায় সকাল পযর্ন্ত জেলার কোথায়ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাংচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকী দোকানপাট বন্ধ রয়েছে। জেলা শহরের সড়কগুলো দিয়ে রিক্সা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংতায় শহরে সাধারন মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। ফেলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কসহ আভ্যন্তরীন সড়কে গাছ কেটে ফেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ঢাকা, খুলনা, বরিশালসহ অন্যান্য জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করায় থানা দুটির কায্যক্রম বন্ধ রয়েছে। অগ্নিসংযোগে দুটি থানার ভিতরে থাকা অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এসব থানা থেকে কি পরিমান অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি।

আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ী, গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক ও গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ীতে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কায্যালয় ও বিএনপি এবং জামায়াত নেতাদের বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৭ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসারসহ বিপুল পরিমান পুলিশ সদস্য মোতায়েন করা হলেও তাদের কোখাও দেখা যায়নি। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.