Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

কেশবপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যশোর : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি স্থানী...

Read on Dainik Khulna 24 Link copied
কেশবপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Photo: Dainik Khulna 24

যশোর :

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা দেখতে চায় না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকরের দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালিম অটাল, ওবায়দুল রহমান, বিএনপি নেতা আব্দুল বারিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original