খুলনার কয়রা উপজেলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত রিয়াজুল ইসলাম কয়রা উপজেলার ২ নম্বর কয়রা এলাকার মো. শেরজুল ইসলামের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে…
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.