মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার পলাতক আসামি মাফিজুর রহমান পোলেনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মাফিজুর রহমান পোলেন মল্লিকপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে।
মেহেরপুর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি মাফিজুর রহমান পোলেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
The post মেহেরপুরে দ্রুত বিচার আইনের মামলার পলাতক আসামি পোলেন আটক appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.