Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Politics

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

বিবাহিত সরকারি কর্মচারীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন। ১৯৯৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মীরা ১৫ দিনের […]

Read on Khulna Gazette Link copied
পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার
Photo: Khulna Gazette

বিবাহিত সরকারি কর্মচারীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন।

১৯৯৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের পর এ ছুটি চালু করা হয়। কেন্দ্রীয় সরকারের ছুটির মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখেই তামিলনাড়ুতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সন্তান জন্মের সময় বাবারা যেন স্ত্রীকে সহায়তা করতে পারেন এবং শিশুর যত্নের দায়িত্ব ভাগ করে নিতে পারেন, সে জন্য এ ছুটির ব্যবস্থা করা হয়েছে। সন্তানের জন্মের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নেয়া যাবে।

এ বিষয়ে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটির দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে, নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্তান জন্মের আশপাশের সময় মা ও শিশু—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেয়া এবং নবজাতকের যত্ন নেয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।

সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটি চালু করা ভারতের প্রথম রাজ্য নয় তামিলনাড়ু। ২০১১ সালে ওডিশায় ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু হয়। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ কর্মীরা পিতৃত্বকালীন ও শিশুযত্ন মিলিয়ে ৩০ দিনের ছুটি পান।

কেরালায় সর্বোচ্চ ১০ দিনের পিতৃত্বকালীন ছুটি দেয়া হয়। আর মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর সংশোধিত সরকারি কর্মচারী ছুটির বিধিমালা অনুযায়ী, এ ছুটির মেয়াদ ১৫ দিন।

২০২৬ সালের সেপ্টেম্বরে আসামও যোগ্য পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করে। রাজ্যভেদে ছুটির মেয়াদ, যোগ্যতা এবং কোন সময়ের মধ্যে ছুটি নেয়া যাবে—এসব নিয়মে পার্থক্য রয়েছে। কিছু রাজ্যে দত্তক নেয়া বা সারোগেসির মাধ্যমে সন্তান নেয়ার ক্ষেত্রেও যোগ্য কর্মীদের এ সুবিধা দেয়া হয়।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original