রাশিয়া ও ইউক্রেন আবারও নিহত সেনাদের মৃতদেহ বিনিময় করেছে। রাশিয়ার যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার কোটসের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো কিয়েভের কাছে ২৫০টি মৃতদেহ হস্তান্তর করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহ বিনিময়ের অংশ হিসেবে নিজেদের ২২ সেনার মৃতদেহ ফেরত পেয়েছে রাশিয়া। ওই যুদ্ধ বিষয়ক সংবাদদাতা তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, মৃতদেহ বিনিময়ের একটি নতুন ঘটনা ঘটল। মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি এইমাত্র সম্পন্ন হয়েছে। আমরা ইউক্রেনীয় সেনাবাহিনীর ২৫০ জন সেনার মৃতদেহ হস্তান্তর করেছি এবং আমাদের বীরদের ২২টি মৃতদেহ দেশে ফিরিয়ে এনেছি।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.