Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Crime

অব্যাহত হুমকির মুখে বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টার, হুমকি মুখেই চালু

অব্যাহত হুমকির মধ্যে বন্ধ হওয়া নিউ এ্যাপোলো ডায়গনস্টিক ও কনসালটেশন সেন্টারটি পুনরায় খুলেছেন কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ওই সন্ত্রাসীর হুমকিতে সেন্টারটি খুলে দেন মালিকপক্ষ। এর […]

Read on Khulna Gazette Link copied
অব্যাহত হুমকির মুখে বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টার, হুমকি মুখেই চালু
Photo: Khulna Gazette

অব্যাহত হুমকির মধ্যে বন্ধ হওয়া নিউ এ্যাপোলো ডায়গনস্টিক ও কনসালটেশন সেন্টারটি পুনরায় খুলেছেন কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ওই সন্ত্রাসীর হুমকিতে সেন্টারটি খুলে দেন মালিকপক্ষ। এর আগে সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী রোডের এ্যাপোলো ডায়গনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা চালায়। এরপর থেকে কর্তৃপক্ষ আতঙ্কের মধ্যে ছিল। এর একদিন পর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে প্রতিষ্ঠান মালিক ও ব্যবস্থাপকের কাছে ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। রফাদফার কথা বলতে থাকে মালিক পক্ষের সাথে। চাহিদার তুলনায় মোটা অঙ্কের টাকা জোগাড় করতে না পেরে রবিবার রাত থেকে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয় মালিক পক্ষ।

বিষয়টি জানতে পেরে খুলনার গণমাধ্যম কর্মীরা ডায়গনস্টিক সেন্টারের সামনে হাজির হন এবং গণমাধ্যমে বিষয়টি প্রচার করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে সন্ত্রাসী নুর আজিম ওই প্রতিষ্ঠানের ম্যানেজার জাহিদকে অকথ্য ভাষায় এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। টাকা দেওয়ার শর্তে প্রতিষ্ঠানটি খুলতে বাধ্য করে সন্ত্রাসী নুর আজিম।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ বলেন, রবিবার সারাদিন সন্ত্রাসী নুর আজিম আমাকে এবং মালিক পক্ষকে ফোন দেয়। তিনি বেশ মোটা অঙ্কের একটি চাঁদা দাবি করে। এত টাকা মালিকের পক্ষ থেকে দেওনা সম্ভব না হওয়ায় তার গতকাল রবিবার রাত ১১টার পর ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়। পরে দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পুনরায় খোলা হয়।

দুপুর ১২ ৫০ মিনিটের দিকে গিয়ে প্রতিষ্ঠানে তালা দেওয়া অবস্থায় দেখা যায়। এর ৫ মিনিট পর রিসিপসনিস্ট রাসেল এবং তার একজন সহকারী প্রতিষ্ঠানটির তালা খুলে দেয় এবং ভেতরে পরিষ্কার করতে থাকে।

সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন রিপন বলেন, ঘটনার পর থেকে মালিক পক্ষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের থানায় মামলা দেওয়ার কথা বললে তারা থানায় এখনও পর্যন্ত আসেনি। বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কাউকে কোনোরকমের ছাড় দেওয়া হবে না।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original