Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Khulna

পদ্মা সেতু হয়ে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

নিরাপত্তার শঙ্কায় বন্ধ থাকা দূর পাল্লার বাস পদ্মা সেতু হয়ে ফের চলাচল শুরু করেছে। গতকাল শুক্রবার ভোর থেকে বাসগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে যায়। তবে কোনো ধরনের […]

Read on Khulna Gazette Link copied
পদ্মা সেতু হয়ে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক
Photo: Khulna Gazette

নিরাপত্তার শঙ্কায় বন্ধ থাকা দূর পাল্লার বাস পদ্মা সেতু হয়ে ফের চলাচল শুরু করেছে। গতকাল শুক্রবার ভোর থেকে বাসগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে যায়। তবে কোনো ধরনের দুর্ঘটনার খবর আসেনি। এর আগে বুধবার রাত থেকে পরিবহণগুলো যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের রাস্তা এড়িয়ে যশোর-মাগুরা হয়ে ঢাকায় যায়। সন্ধ্যা থেকে এসব কাউন্টারগুলো সরব ছিল।

গ্রীণ লাইন পরিবহনের ব্যবস্থাপক আবুল খায়ের বলেন, গোপালগঞ্জের রাস্তা ফাঁকা। রাস্তায় কোনো ধরনের ঝামেলা নেই। সকল সংবাদ পাওয়ার পর সকাল থেকে পদ্মা সেতু পার হয়ে আমাদের দুটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের খারাপ সংবাদ আসেনি। এনা পরিবহনের টিকিট বিক্রেতা নাজমুস সাদাত বলেন, গত বুধবার বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ হয়ে অল্পসংখ্যক গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে দুপুরের পর থেকে ওই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়ে আসে। সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল হান্নান বলেন, সকাল থেকে আমাদের গাড়িগুলো শিডিউল অনুযায়ী চলছে। রাস্তায় কোনো সমস্য নেই। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক গাড়িগুলো গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জাহিদ খান বলেন, গত বৃহস্পতিবার রাতে পরিবহনগুলোকে গোপালগঞ্জের রাস্তা এড়িয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সকাল থেকে রাস্তাঘাটের পরিস্থিতি স্বাভাবিক থাকায় পরিবহনগুলোকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে। এর ধারাবাহিকতায় দূরপাল্লার গাড়িগুলো একই রুট ব্যবহার করছে।

সোহাগ পরিবহনের কাউন্টারে থাকা ঢাকার কাকরাইল এলাকার সোনিয়া বেগম বলেন, গত সোমবার খুলনা ট্যুরে আসি। এখানে আমার কোনো আত্মীয়-স্বজন নেই। হোটেল ছিল শেষ ভরসা। দু’দিন হোটেলে অবস্থান করি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original