স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে যাবে না।মানুষ রুপি ঘাতকের চরম অত্যাচারে নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেলো বিথী খাতুন।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে বিথী খাতুন পার্শ্ববর্তী গোবিলা গ্রামে সিরাজুল ইসলামের প্রবাসী ছেলে লিটন হোসেনের মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়।দীর্ঘদিন প্রেমের পর গত তিনমাস পূর্বে লিটন হোসেন প্রবাস থেকে মোবাইল ফোনে পারিবারিকভাবে বিথী খাতুনকে বিয়ে করেন।
গত কয়েক দিন হলো লিটন হোসেন প্রবাস থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে তার পিতা মাতা ও বোনের কথামত শুরু করে বিথীর উপর চরম অত্যাচার। বাধ্য হয়ে বিথী খাতুন ১৩ নভেম্বর বিকেলে স্বামী ও তার পরিবারের সদস্যদের অত্যাচার সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের পিতা আব্দুল কুদ্দুস জানান,ওরা আমার মেয়েকে হত্যা করেছে। তাদের অমানুষিক নির্যাতন সহ্যতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার দিনও লিটন আমার মেয়েকে মারপিট করে।
আজ ১৪ নভেম্বর বাদ আছর জানাজা শেষে বিথী খাতুনকে তার পিতার বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিথী খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠানোর পর লাপাত্তা হয়ে যায় তার স্বামী শ্বশুরসহ তাদের পরিবারের সকলে। হাসপাতালে লাশ আনতে কেউ যায়নি শ্বশুর বাড়ির লোকজন।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.