Monday, November 16, 2026 Khulna, Bangladesh
21°C Fog
Latest
Entertainment

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

ভারত এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র নয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (১৪ নভেম্বর) হায়দরাবাদে তেলেঙ্গানা সরকারের আয়োজিত ‘ভারত সামিটে’ বক্তব্য দেওয়ার সময় বিজেপি সরকারের বিরুদ্ধে এ অভিযোগ […]

Read on Khulna Gazette Link copied
ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী
Photo: Khulna Gazette

ভারত এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র নয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (১৪ নভেম্বর) হায়দরাবাদে তেলেঙ্গানা সরকারের আয়োজিত ‘ভারত সামিটে’ বক্তব্য দেওয়ার সময় বিজেপি সরকারের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন তিনি।

রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন যদি ১৪ কোটি ভোটারকে অবৈধ ঘোষণা করে, তাহলে সেই নির্বাচন কতটা বৈধ থাকে, তা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি বলেন, ‘বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থেই ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হবে। কিন্তু আমরা যা খুঁজে পেয়েছি এবং প্রমাণ করেছি, তা হলো ভারত আসলে আর গণতন্ত্র নেই।’

রাহুলের দাবি, ২০১৪ সালেই ভারতে গণতন্ত্র ধ্বংস হয়ে যায়। ওই বছর কংগ্রেস সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্বাচনের মুখোমুখি হয়েছিল। সে নির্বাচনে রাজনৈতিক ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ ঢালা হয়েছিল এবং প্রচারণার ধরনেও বড় পরিবর্তন এসেছিল বলে মন্তব্য করেন তিনি। সম্মেলনে যোগ দিতে না পারা বিদেশি প্রতিনিধিদের কাছেও দুঃখ প্রকাশ করেন কংগ্রেস নেতা।

তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাদের সম্মেলনে অংশ নিতে বাধা দিয়েছে। রাহুল গান্ধীর মতে, বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে বাধা দেওয়ার ঘটনাও ভারতের বর্তমান পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

সূত্র: মুসলিম মিরর

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original