Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Business

বাজারে বাড়ছে শীতের সবজি, দাম কমেনি আশানুরূপ

খুলনার বাজারে শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বাজারে নানা প্রজাতির সবজির দেখা মিললেও চড়া দামে স্বস্তি মিলছে না ক্রেতাদের। তবে মাছ, মাংস ও ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। […]

Read on Khulna Gazette Link copied
বাজারে বাড়ছে শীতের সবজি, দাম কমেনি আশানুরূপ
Photo: Khulna Gazette

খুলনার বাজারে শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বাজারে নানা প্রজাতির সবজির দেখা মিললেও চড়া দামে স্বস্তি মিলছে না ক্রেতাদের। তবে মাছ, মাংস ও ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নগরীর অধিকাংশ বাজারে আলু ২৫ টাকা, গাজর ১০০ টাকা, দেশি টমেটো ৮০ টাকা, আকারভেদে ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৫০ থেকে ৭০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, শিম প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স ও মুলার ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও চালের বাজার স্বাভাবিক রয়েছে। তবে পোলাও’র চাল কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে।

মাছের বাজারে নেই স্বস্তি। শীত মৌসুম আসার সাথে সাথে বিগত বছরগুলোতে যে হারে মাছের দাম কমে থাকে এ বছর সেভাবে কমেনি। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৬০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। বড় কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, হ্যাচারি কই ২০০ থেকে ২২২ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশের বাজার। মাঝারি ও বড় আকারের প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা। এছাড়া পারসে মাছ আকার ভেদে ৫০০ থেকে ৭৫০ টাকা, ট্যাংরা ৫০০ থেকে ৮০০ টাকা, ভেটকি আকার ভেদে ৫৫০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া হরিণা চিংড়ি ৬০০ থেকে ৭৫০ টাকা, চাকা চিংড়ি ৫০০ থেকে ৬০০ টাকা এবং বাগদা চিংড়ি আকার ভেদে ৮০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আমিষের অন্যতম উৎস ডিমের বাজারেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সামনের সপ্তাহের মধ্যে কমতে পারে বলে ডিম ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন। মাংসের বাজারেও দামের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৮০ টাকা এবং সোনালি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পুরোপুরি শীতকালীন সবজি নামেনি। বাজারে পর্যাপ্ত পরিমাণে নতুন সবজি আসতে শুরু করলে দাম কমতে পারে। তাদের ধারণা, আরও এক সপ্তাহ পর বাজারে সবজির দাম কিছুটা কমবে। যখন একই সবজির বিভিন্ন ধরনের সরবরাহ বাজারে দৃশ্যমান হবে, তখনই মূলত কমতে শুরু করবে।

বাজার করতে আসা রানা গাজী বলেন, বাজারের অবস্থা এখনো আগুন। সবজির দাম অনেক বেশি হওয়ায় কিনতেই পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। মাছের বাজারেও একই অবস্থা; যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা এক হাজার ২০০ টাকাতেও মিলছে না।

আরেক ক্রেতা মানিক মোল্লা বলেন, আগে যে টাকায় পুরো সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকায় কয়েক দিনের বাজারও হচ্ছে না। মাছ-মাংস কিনতে গিয়েও হিমশিম খাচ্ছি।

রিপন মণ্ডল নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল থাকছে না। সংসারের খরচ সামলাতে গিয়ে প্রয়োজনীয় অনেক পণ্যই ক্রয় করা কমিয়ে দিতে হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে বাজারে পণ্যের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original