Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Jashore

টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি

মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে যশোর অভয়নগর ফুটবল একাডেমি। আজ ২৮ নভেম্বর, শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে...

Read on Dainik Jessore Link copied
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
Photo: Dainik Jessore

মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে যশোর অভয়নগর ফুটবল একাডেমি। আজ ২৮ নভেম্বর, শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে তারা ৫-৪ গোলে পরাজিত করে মাদারীপুর কলেজ রোড ক্রিয়াচক্রকে।
টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালায়। তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষকদের সতর্ক ভূমিকার কারণে নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর চাপ সামলে নিখুঁত শটে ব্যবধান গড়ে দেয় অভয়নগর একাডেমি এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে। শেষ পর্যন্ত লড়াই করেও এক গোলের ব্যবধানে হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মাদারীপুরের দলটি।
এর আগে গত ২৬ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জ সিটি ক্লাবকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় খুলনা নৈহাটি সান স্পোর্টিং ক্লাব। ফলে শিরোপার মূল লড়াইয়ে মুখোমুখি হবে যশোর অভয়নগর ফুটবল একাডেমি ও খুলনা নৈহাটি সান স্পোর্টিং ক্লাব।
ফাইনাল ম্যাচের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। দুই শক্তিশালী দলের এই শিরোপা লড়াই আকর্ষণীয় এবং জমজমাট হবে বলে আশা প্রকাশ করেছেন দর্শক ও আয়োজকেরা।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original